প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জুলাই) রাত সোয়া ৯টায় স্থানীয় আজিজ টেলিকম এর সামনা হতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজীর নের্তৃত্বে একদল পুলিশ ধাওয়া করে পবেন্ড শব্দকর (২১) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পবেন্ড উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ব্রজেন্ড শব্দকরের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
9:51 am, Tuesday, 12 May 2026
News Title :
কমলগঞ্জে ৫০ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:22:07 am, Saturday, 10 July 2021
- 497 Time View
Tag :
Popular Post
























