কমলগঞ্জ প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার ৬টি ওয়ার্ডের ২ হাজার ১ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নাম সম্বলিত প্যাকেটজাত করে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার ৬টি ওয়ার্ডে উপস্থিত থেকে এ চাল বিতরন করেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। এ সময় স্থানীয় পৌর কাউন্সিলর, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
11:37 pm, Thursday, 16 July 2026
News Title :
কমলগঞ্জ পৌরসভায় চাল বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:34:04 am, Monday, 19 July 2021
- 459 Time View
Tag :
Popular Post
























