প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৬নং টিলায় এক চা শ্রমিক ঘরের পিছনের গামাই গাছের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১ মে ) দিবাগত সন্ধ্যা রাত সাড়ে ৮ টায় শমশেরনগর চা বাগানের ৬ নং টিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী সম্ভু বাউরি (৪৫) শমশেরনগর চা বাগানের মনা বাউরি ছেলে।
নিহতের ভাই নৃপেন্দ্র বাউরি বলেন, একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে। বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
আত্মহত্যার কারণ জানতে চাইলে ভাই নৃপেন্দ্র বাউরি বলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ তার পরিবার বলতে পারছে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। আর ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
8:56 pm, Sunday, 19 July 2026
News Title :
কমলগঞ্জ শমশেরনগর গাছের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:23:08 am, Wednesday, 2 June 2021
- 482 Time View
Tag :
Popular Post



























