3:57 pm, Thursday, 10 September 2026

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট :: সময়মতো বিদ্যুৎ উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন যেগুলো সময়মতো উৎপাদনে আসতে পারেনি সেগুলো বাদ দেওয়ার।

বাতিল করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ ১ হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

এছাড়া খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

নসরুল হামিদ বলেন, কোভিডের কারণে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা-ভাবনা এসেছে। নতুন টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেক্ষেত্রে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত

Update Time : 07:17:49 am, Sunday, 27 June 2021