9:30 pm, Wednesday, 11 March 2026

কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ডেস্ক রিপোর্ট ::কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ডজনখানেক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এসব ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই সপ্তাহ আগে দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সোম এবং মঙ্গলবার দফায় দফায় আফটার শক অনুভূত হয়েছে।

দেশটির অল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন শহরে গত ৩ এপ্রিল ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়। সে সময়ের পর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে এক হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে।

গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে এসব দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

Update Time : 07:35:09 am, Tuesday, 23 April 2024