5:12 am, Wednesday, 18 February 2026

করোনায় আক্রান্ত তনুশ্রী চক্রবর্তী

বিনোদন ডেস্ক : টলিউড পাড়ায় আবারো করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত আইসোলেশনে আছেন এই অভিনেত্রী।

টুইটে তনুশ্রী লেখেন, তিনদিন আগেও কোভিড পরীক্ষা করিয়েছিলাম। কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপর ঘর থেকে বাইরে বের হয়নি। গতকাল থেকে খুব জ্বর আসে, বুকে ব্যথা শুরু হয়। এরপর কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ নিয়েছি। ওষুধ খেয়ে ভালো আছি।

করোনার তৃতীয় ঢেউয়ে টলিউডের বহু তারকা আক্রান্ত হয়েছেন। সে তালিকায় রয়েছেন দেব, মিমি থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। বেশ কয়েকজন নির্মাতা ও সংগীতশিল্পীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

করোনায় আক্রান্ত তনুশ্রী চক্রবর্তী

Update Time : 05:59:34 am, Wednesday, 19 January 2022