8:39 pm, Saturday, 11 April 2026

করোনায় আক্রান্ত ‘দঙ্গল গার্ল’

অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত ‘দঙ্গল গার্ল’খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফতিমা লেখেন, আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছি। যারা আমার সুস্থতা কামনা করছেন, তাদের ধন্যবাদ। ফতিমা সানা শেখ-এর অনস্ক্রিন বাবা আমির খান (দঙ্গল ছবিতে ফতিমা সানা শেখের বাবা হয়েছিলেন আমির খান) গত ২৪শে মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সকলকে জানান। আর তার ঠিক পরদিনই (২৫ মার্চ) করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা আর মাধবন। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে বলিউডে একাধিক তারকার রিপোর্ট পজিটিভ হওয়ার খবর মিলেছে।

প্রসঙ্গত, গত ১৭ই মার্চ করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের পরিচালক সতীশ কৌশিক। কিছুদিন আগে অভিনেতা কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে, রোহিত সারাফ-ও করোনা আক্রান্ত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

করোনায় আক্রান্ত ‘দঙ্গল গার্ল’

Update Time : 12:20:07 pm, Tuesday, 30 March 2021