10:47 am, Wednesday, 15 July 2026

করোনায় আক্রান্ত ফাউসি

ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পর গতকাল বুধবার তার করোনা শনাক্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে তিনি বাসা থেকেই কাজ করছেন।

এনআইএইচ জানিয়েছে, ফাউসি করোনার টিকা নিয়েছিলেন। এ ছাড়া তিনি করোনার ডাবল বুস্টারও গ্রহণ করেছেন। তবে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হলেও ফাউসি সম্প্রতি তাঁর সংস্পর্শে যাননি।

অ্যান্থনি ফাউসি একজন মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ। ১৯৮৪ সাল থেকে তিনি দেশটির যেকোনো মহামারি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছেন। এ ছাড়া তিনি এনআইএইচের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের দীর্ঘস্থায়ী পরিচালক। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অ্যান্থনি ফাউসি।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

করোনায় আক্রান্ত ফাউসি

Update Time : 07:51:10 am, Thursday, 16 June 2022