11:33 pm, Sunday, 18 January 2026

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।  আজ শুক্রবার (৬ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬.২৫ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৬০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৯৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। সে হিসেবে দেশে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

Update Time : 12:11:28 pm, Friday, 6 August 2021