10:06 pm, Sunday, 19 July 2026

করোনায় প্রাণ গেল আইনজীবী কানিজ রেহনুমার

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধানী অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানিজ রেহনুমা ভাষা (৩৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে। অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার মেয়ে। ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার স্বামী মৌলভীবাজার জেলার বড়লেখা  উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তার লাশ গ্রামের বাড়ী দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাঁও নিয়ে আসা হলে এক নজর দেখার জন্য শত শত লোক ভীড় জমান। এবং শোকের ছায়া নেমে আসে শহরসহ পুরো সুনামগঞ্জে। পরে তার লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী,সাংস্কৃতিক, প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

করোনায় প্রাণ গেল আইনজীবী কানিজ রেহনুমার

Update Time : 07:06:49 pm, Wednesday, 14 July 2021