11:46 pm, Friday, 10 July 2026

করোনা আক্রান্ত সৃজিত,আলাদা ঘরে মিথিলারা

বিনোদন ডেস্ক : ইংরেজি বছরের প্রথম দিনেই নিজে করোনা আক্রান্ত হবার কথা জানিয়েছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। শনিবার এক টুইট বার্তায় সৃজিত নিয়েই তার করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন।

টুইট বার্তায় সৃজিত লিখেছেন, কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি।

গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত ছয় দিনে ১০ গুন বৃদ্ধি পেয়েছে বলে দেশটির গণমাধ্যম জানায়। রাজ্যের বিনোদন পাড়ায়ও তার প্রভাব দেখা দিয়েছে। একের পর এক তারকার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করার পর সৃজিত জানান, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত ওই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

শনিবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের করোনা আক্রান্তের খবর মিলল।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

করোনা আক্রান্ত সৃজিত,আলাদা ঘরে মিথিলারা

Update Time : 10:28:00 am, Sunday, 2 January 2022