5:50 am, Thursday, 19 February 2026

করোনা টিকা নিতে ২ কোটি ১৮ লাখ নিবন্ধন

ডেস্ক রিপোর্ট :: দেশে করোনাভাইরাসের টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। ফলে প্রতি ঘণ্টায় টিকার জন্য নিবন্ধন করছেন প্রায় এক লাখ মানুষ।

এরই ধারাবাহিকতায় সবশেষ শনিবার (৭ আগস্ট) বেলা পৌনে তিনটা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টা পর্যন্ত ২ কোটি ৪ লাখ মানুষ নিবন্ধন করেছিলেন।

২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরুর পর লাখ লাখ মানুষ টিকা নিয়েছেন। অবশ্য পরে টিকার সঙ্কট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু হয়।

৫ আগস্ট পর্যন্ত দেশের ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ ১ কোটি ৯ হাজার ৯৫৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ৬০ লাখ ৪২ হাজার ২৪৭ জন পুরুষ আর ৩৮ লাখ ৩৯ লাখ ৬৭ হাজার ৭০৬ জন নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ২৮ লাখ ৯ হাজার ৮৩৬ জন পুরুষ আর ১৬ লাখ ৬ হাজার ২৯৫ জন নারী।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

করোনা টিকা নিতে ২ কোটি ১৮ লাখ নিবন্ধন

Update Time : 10:38:26 am, Saturday, 7 August 2021