স্টাফ রিপোর্টার: “মাস্ক ব্যবহারের অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ” করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারাভিযান অভ্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের অনুমতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে ১ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচেতনতামূলক প্রচারভিযান পরিচালনা করা হয়।সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে জারীকৃত নির্দেশনা প্রচার করা হয়। প্রচারাভিযান মৌলভীবাজার সদরের কুসুমবাগ পয়েন্টে পরিচালিত হয়।এ সময়ে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এ সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে। পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
4:42 am, Monday, 8 June 2026
News Title :
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারাভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:55:31 am, Thursday, 1 April 2021
- 773 Time View
Tag :
Popular Post
























