12:39 am, Saturday, 15 August 2026

কর্ণফুলীতে বিধ্বস্ত বিমান উদ্ধারে যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট ::দুই পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান উদ্ধারে বিভিন্ন বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

বিমানবাহিনীর নিজস্ব ইউনিটের পাশাপাশি অভিযানে যোগ দিয়েছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আশেপাশে হেলিকপ্টারও উড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকাশে থাকা অবস্থায় পেছনের দিকে আগুন ধরে যায়। এর কিছু সময় পরেই বিমান থেকে দুই পাইলট প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসেন। পরক্ষণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে ডুবে যায়।

নদীর যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে বিমানবাহিনীর একাধিক উদ্ধারকারী স্পিডবোড, টাগবোড, সী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের নৌযান দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (৯ মে) সকাল পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে ১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি অবতরণের মুহূর্তে আগুন ধরে বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াইএকে ১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, একজন গুরুতর আহত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

কর্ণফুলীতে বিধ্বস্ত বিমান উদ্ধারে যৌথ অভিযান

Update Time : 11:10:08 am, Thursday, 9 May 2024