10:24 pm, Sunday, 18 January 2026

কলকাতার নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলায় জনপ্রিয় ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি কলকাতার নতুন একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন নায়িকা। সিনেমার নাম ‘রকস্টার’।

এই সিনেমায় প্রথমবার টলিউডের চিত্রনায়ক যশ দাশগুপ্তর সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে কলকাতায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া। শুটিং চলবে ৩ মার্চ পর্যন্ত। রোমান্টিক থ্রিলার ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, নতুন বছরের নতুন সিনেমা এটি। দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। আমার চরিত্রটি নিয়ে এখনই কিছু বলা যাবে না। সবার জন্য চমক রইল। তবে এতটুকু বলি আমার চরিত্রটি দর্শক উপভোগ করবেন।

নুসরাত ফারিয়া অভিনীত কলকাতায় নির্মাণাধীন রয়েছে রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ নামের সিনেমা। এই সিনেমার আরও এক ধাপ কাজ বাকি। এছাড়াও শিগগিরই কলকাতার ‘বিবাহ অভিযান-২’ সিনেমার কাজ শুরু করবেন বলে জানা গেছে।

ফারিয়া অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। এতে শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এরপর প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি না পেলেও মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

কলকাতার নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

Update Time : 09:42:03 am, Friday, 18 February 2022