10:07 pm, Thursday, 8 October 2026

কাঁদতে কাঁদতে ছেলের সমাধিতে চুমু খেলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

সন্তান হারানোর শোক যে কোনো মায়ের জীবনে কতটা গভীর হতে পারে, তা যেন আরও একবার মনে করিয়ে দিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। প্রয়াত ছেলে শামশেরের জন্মদিনে তার সমাধির সামনে দাঁড়িয়ে আবেগে ভেঙে পড়েন অভিনেত্রী।

সমাধি জড়িয়ে ধরে চুমু খেয়ে ছেলেকে স্মরণ করেন তিনি। সেই হৃদয়বিদারক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘আবার দেখা হবে।

’
২০১৭ সালের ১০ সেপ্টেম্বর যমজ পুত্রসন্তানের মা হন সেলিনা। তাদের একজন আর্থুর এবং অন্যজন শামশের।

তবে জন্মের পরপরই গুরুতর হৃদ্‌যন্ত্রের জটিলতায় শামশেরকে হারান অভিনেত্রী। পৃথিবীর আলো দেখার পর খুব অল্প সময়ই মায়ের সান্নিধ্য পেয়েছিল শিশুটি।
বছর পেরিয়ে গেলেও সেই শোক যে সেলিনার হৃদয়ে এখনও তীব্র, তার সাম্প্রতিক পোস্টেই মিলেছে তার প্রমাণ। অস্ট্রিয়ায় ছেলের সমাধির পাশে তৈরি করা একটি পুরনো ভিডিও শামশেরের জন্মদিনে শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী জানান, ওই সফরের পর আবার কবে সেখানে যেতে পারবেন, তা তিনি জানেন না। তাই সেই মুহূর্তটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে চেয়েছিলেন।

ছেলেকে স্মরণ করে সেলিনা লেখেন, তিনি জানেন শামশের খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিল। কিন্তু এত বছর পরও সে কখনও তার হৃদয় থেকে চলে যায়নি। যমজ ভাই আর্থুর চোখেও তিনি ভাইকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা দেখতে পান বলে জানান অভিনেত্রী। তার বিশ্বাস, শামশের যেন এখনও দূর থেকে তার মা ও ভাইকে আগলে রাখছে।

সেলিনার পোস্টের সবচেয়ে আবেগঘন অংশ হয়ে উঠেছে তার নিজের শেষ ইচ্ছার কথা। অভিনেত্রী জানিয়েছেন, জীবনের স্বাভাবিক পরিণতি যখনই আসুক, তার শেষকৃত্য ভারতে হোক এবং পরে যেন তাকে অস্ট্রিয়ায় শামশেরের পাশে সমাহিত করা হয়। সন্তানকে হারানোর পরও তার কাছাকাছি থাকার এক মায়ের গভীর আকাঙ্ক্ষাই যেন ফুটে উঠেছে এই ইচ্ছায়।

তবে ব্যক্তিগত শোকের পাশাপাশি সেলিনার জীবনেও চলছে কঠিন পারিবারিক ও আইনি লড়াই। স্বামী পিটার হাগের সঙ্গে সম্পর্ক ঘিরে আইনি জটিলতার কারণে সন্তানদের থেকে দূরে থাকার যন্ত্রণার কথাও এর আগে প্রকাশ্যে জানিয়েছেন তিনি।

সন্তানদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা আরও একবার স্পর্শ করেছে ভক্তদের হৃদয়। তার ভাষায়, মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কোনো শর্ত পূরণ করতে হয় না; এই ভালোবাসা সন্তানদের জন্য চিরকালই থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

কাঁদতে কাঁদতে ছেলের সমাধিতে চুমু খেলেন অভিনেত্রী!

Update Time : 07:43:46 am, Sunday, 13 September 2026