11:37 pm, Monday, 19 January 2026

কাউন্টিতে নতুন অধ্যায় শুরু বাংলাদেশের সাবেক কোচ ডমিঙ্গোর

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে পরবর্তী দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার। তার সঙ্গে নতুন কোচিং সেট-আপে যুক্ত হচ্ছেন আরেক দক্ষিণ আফ্রিকান কোচ শেন বার্গার।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এবং পরবর্তীতে তিন বছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ডমিঙ্গো অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। ২০২৩ সাল থেকে তিনি জোহানেসবার্গভিত্তিক দল ‘লায়ন্স’ এবং পিএসএলে কোচিং করাচ্ছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, হ্যাম্পশায়ারের দায়িত্বের পাশাপাশি তিনি লায়ন্সের দায়িত্বও চালিয়ে যাবেন।

হ্যাম্পশায়ারে তিনি স্বদেশি আদ্রিয়ান বিরেলের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিরেল দীর্ঘ সাত বছর দায়িত্ব পালন শেষে ২০২৫ মৌসুমের পর সরে দাঁড়ান।

নতুন কোচিং প্যানেল ডমিঙ্গোর সহকারী এবং বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন শেন বার্গার, যিনি এর আগে স্কটল্যান্ড জাতীয় দল এবং সমারসেটের হয়ে কাজ করেছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিজের ভূমিকা চালিয়ে যাবেন হ্যাম্পশায়ারের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস।

হ্যাম্পশায়ারের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘হ্যাম্পশায়ারে যোগ দিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। এই ক্লাবের ঐতিহ্য এবং ইউটিলিটা বোলের বিশ্বমানের সুযোগ-সুবিধা অসাধারণ। তরুণ প্রতিভাদের বিকাশ ঘটিয়ে শিরোপার জন্য লড়াই করা—এই দুইয়ের সমন্বয়ই আমার মূল চ্যালেঞ্জ। কাজ শুরু করতে আমার তর সইছে না।’

অন্যদিকে, ক্লাবের উদীয়মান পেসারদের নিয়ে আশাবাদী নতুন বোলিং কোচ শেন বার্গার। সনি বেকার, এডি জ্যাক ও স্কট কারির মতো বোলারদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা ও ভিশন আমাকে উজ্জীবিত করেছে। আমি তরুণদের উন্নতিতে ভূমিকা রাখতে মুখিয়ে আছি।’

গত মৌসুমটি হ্যাম্পশায়ারের জন্য ছিল ‘তীরে এসে তরী ডোবার’ মতো। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট এবং মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ—উভয় টুর্নামেন্টের ফাইনালে উঠেও হারের স্বাদ পেতে হয় তাদের। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কর্তনের ফলে অবনমনের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত রক্ষা পায় দলটি।

ক্লাবের ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট নতুন কোচিং প্যানেল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ডমিঙ্গো, জিমি ও শেনকে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, তারা আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং জয়ের ধারা অব্যাহত রাখবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

কাউন্টিতে নতুন অধ্যায় শুরু বাংলাদেশের সাবেক কোচ ডমিঙ্গোর

Update Time : 08:39:51 am, Saturday, 6 December 2025