9:39 pm, Sunday, 19 July 2026

কাউন্টির পর টি-টোয়েন্টিতেও কেন্টের ভরসা হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট : কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। লাল বলে মুগ্ধ করার পর এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টেও কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

কেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তিন ম্যাচের জন্য হাসানের সঙ্গে চুক্তি করেছে তারা। তবে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে।

যতদূর জানা গেছে, অনাপত্তিপত্র পাচ্ছেন হাসান।
কাউন্টি ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছেন হাসান।

প্রথম দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে কেন্টের আস্থা অর্জন করেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট।
পরের ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে শিকার করেন আরও ৩ উইকেট।
টি-টোয়েন্টি ব্লাস্টে সুযোগ পেয়ে হাসান বলেন, ‘‘এখন পর্যন্ত কেন্টের হয়ে সময়টা আমি বেশ উপভোগ করেছি। আবারও এখানে ফেরার সুযোগ এবং টি-টোয়েন্টি ব্লাস্টে অবদান রাখার সুযোগ পেয়ে আমি একবারের জন্যও ভাবিনি। গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ রয়েছে এবং কেন্টকে নকআউট পর্বে কোয়ালিফাই করতে আমি আমার সেরাটা দেব।’’

হাসান আরও বলেন, ‘‘ব্যক্তিগতভাবে কেন্টকে ধন্যবাদ দিতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করার জন্য এটি দারুণ একটি সুযোগ। আশা করছি, এখানে ভালো করে সাদা বলের ক্রিকেটে আমার ফেরার পথও সুগম করতে পারব।’’

আগামী ৫, ১০ ও ১২ জুলাই হ্যাম্পশায়ার হকস, সারে ও মিডলসেক্সের বিপক্ষে মাঠে নামবে কেন্ট। এই তিন ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে হাসানের।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

কাউন্টির পর টি-টোয়েন্টিতেও কেন্টের ভরসা হাসান মাহমুদ

Update Time : 08:52:36 am, Sunday, 5 July 2026