2:24 am, Tuesday, 17 February 2026

কাবুল বিমানবন্দরে গোলাগুলি : নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্রগোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। খবর রয়টার্সের।

আজ সোমবার কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কী ঘটেছিল।

এদিকে, অভিযোগ উঠেছে, মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।

রবিবার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর পর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনো বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে।

Tag :
About Author Information

Sirajul Islam

কাবুল বিমানবন্দরে গোলাগুলি : নিহত ৫

Update Time : 09:57:29 am, Monday, 16 August 2021