3:41 pm, Friday, 10 April 2026

কাল পর্দা উঠবে নারী বিশ্বকাপের

ডেস্ক রিপোর্ট :: শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। নিউজিল্যান্ডের মাটিতে শুক্রবার (৪ মার্চ) এ আয়োজনের পর্দা উঠবে। তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করছে কিউইরা।

নারী বিশ্বকাপের উদ্বোধনী দিনে হবে একটি ম্যাচ। বে ওভালে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের অংশগ্রহণকারী দলগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরোতে না পারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে আইরিশ ও লঙ্কান নারীরা। এবারের টুর্নামেন্টও লিগভিত্তিক অনুষ্ঠিত হবে। লিগপর্বে প্রত্যেকটি দলই ৭টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। এরপর আগামী ৩ এপ্রিল হ্যাগলে ওভালে ফাইনাল দিয়ে শেষ হবে ১২তম আসরে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লড়াই।

আইসিসি নারী বিশ্বকাপের এ আসরের নতুন দল হলো বাংলাদেশ। আগামী ৫ মার্চ ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগ্রেসরা। এরপর লিগপর্বে খেলবে আরো ৬টি ম্যাচ। ৭ মার্চ নিউজিল্যান্ড, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ ও ২৭ মার্চ যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাঘিনীরা। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পাবে বাংলাদেশ নারী ক্রিকেটে দল। আর দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে কোনো ম্যাচ জিততে পারলেই প্রতি ম্যাচের জন্য যোগ হবে ২৫ হাজার ডলার করে।

নারী ক্রিকেটের উন্নয়নের জন্য বিশ্বকাপের এ আসরের প্রাইজমানিকে ইতোমধ্যে দ্বিগুণ করেছে আইসিসি। সবকিছু মিলিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সব দলকে দেয়া হবে ৩৫ লাখ ডলার, যা শেষ আসরের তুলনায় ৭৫ শতাংশ বেশি। নারী বিশ্বকাপের এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১৩ লাখ ২০ হাজার ডলার। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া নারী বিশ্বকাপের দ্বিগুণ এ প্রাইজমানি। গত আসরের তুলনায় ২ লাখ ৭০ হাজার ডলার বেশি অর্থাৎ ৬ লাখ ডলার পাবেন রানার্সআপরা। এ ছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাবে ৩ লাখ ডলার করে। প্রথম রাউন্ডে বাদপড়া চার দল পাবে ৭০ হাজার ডলার করে।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

কাল পর্দা উঠবে নারী বিশ্বকাপের

Update Time : 09:08:30 am, Thursday, 3 March 2022