8:53 pm, Monday, 16 February 2026

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

অনলাইন ডেস্ক: ঈদ নিয়ে আনন্দ-বেদনার স্মৃতি সবারই থাকে। ব্যতিক্রম নন চিত্রনায়িকা বুবলি ও। সম্প্রতি ঈদ নিয়ে নিজের আবেগঘন একটি স্মৃতি শেয়ার করেছেন তিনি। সেই স্মৃতি নিয়ে বুবলী বলেন, একেবারে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে এখন। ড্রেসের জন্য খুব কান্না করেছি। তখনকার সময়ে ঈদের আগে আমরা কাউকে ড্রেস দেখাতাম না। ঈদের দিন সকাল বেলা আমার তিনজন বান্ধবী আসে। দরজা খুলতেই দেখি ওদের একজনের ড্রেসের রংয়ের সঙ্গে আমার ড্রেসের রং মিলে গেছে। দেখে আমার খুব খারাপ লেগেছে। আম্মুকে বললাম আমার ড্রেসের কালার মিলে গেছে। এটা আমি পরতে পারব না।

একথা শুনে আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করলেন ঈদের দিন দোকান বন্ধ থাকে। কিন্তু আমার কান্না কিছুতেই থামছে না। প্রচন্ড কান্না করলাম। এর মধ্যে আব্বু আসলো। আমার কান্না থামাতে মার্কেটে বের হলাম। দেখলাম সমস্ত দোকান বন্ধ। একটা দোকান খোলা ছিল। আব্বু দোকানদারকে বললো মেরুন কালার বাদ দিয়ে যত কালার আছে দেখান। উনারাও দেখছেন আমি তখনো কান্না করছি। উপস্থিত সবাই তখন হাসছিলেন। ওখান থেকে পিংক কালারের একটা ড্রেস কিনে নিই। ভাবতেই অবাক লাগে আমরা কতটা এক্সাইটেড ছিলাম।

Tag :
About Author Information

Sirajul Islam

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

Update Time : 12:53:18 pm, Friday, 14 May 2021