10:22 am, Thursday, 11 June 2026

কিলোমিটারে বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ বিআরটিএর

ডেস্ক রিপোর্ট ::জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর সঙ্গে একমত পোষণ করেছেন পরিবহনের মালিকরাও।

আজ সোমবার (১ এপ্রিল) বনানীর বিআরটিএর সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। এটি আজই মন্ত্রণালয়ে পাঠাবে বিআরটিএ।

এতে করে দূরপাল্লায় কিলোমিটার প্রতি ২ টাকা থেকে ১৫ থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা; ঢাকা-চট্টগ্রাম মহানগরী এলাকায় ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয় হয়েছে।

সুপারিশ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে। সরকার প্রজ্ঞাপন জারির পর এই নতুন ভাড়া কার্যকর করা হবে।

এর আগে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার (১ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হয়।

রোববার (৩১ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে লিটারপ্রতি দাম ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

কিলোমিটারে বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ বিআরটিএর

Update Time : 10:22:44 am, Monday, 1 April 2024