8:31 pm, Sunday, 19 April 2026

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় ৩ লাখ মুসল্লির সমাগম হয়েছে ঈদের জামাতে। করোনা মহামারিতে গত দু’বছর ঈদের জামাত না হওয়ায় এবার মুসল্লিদের ঢল নেমেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রচলিত আছে ১৮২৮ সালে শোলাকিয়া মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এরপর থেকে মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে এর নামকরণ করা হয় শোলাকিয়া মাঠ। ১৯৫০ সালে ঈশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাদ খান শোলাকিয়া ঈদগাহের জন্য প্রায় সাড়ে ছয় একর জমি ওয়াকফ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

Update Time : 07:40:57 am, Tuesday, 3 May 2022