5:47 pm, Wednesday, 17 December 2025

কুমিল্লায় ইটবোঝাই গাড়ি উল্টে খালে পড়ে নিহত ৩

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (৯ এপ্রিল) ভোর পৌনে ৬টায় উপজেলার ১০ নম্বর যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ভোরে ভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। নিহত সবাই একই এলাকার বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

কুমিল্লায় ইটবোঝাই গাড়ি উল্টে খালে পড়ে নিহত ৩

Update Time : 06:13:58 am, Saturday, 9 April 2022