9:38 pm, Tuesday, 13 October 2026

কুমিল্লায় ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক::কুমিল্লায় ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই এলাকার মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।

তিনি বলেন, ২০১৮ সালের ৫ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জে বড় বোনকে ধর্ষণের জন্য যান বাচ্চু মিয়া এবং আমির হামজা। কিন্তু বড় বোনকে না পেয়ে তারা ১০ বছরের ছোট বোনকে ধর্ষণ করেন। এ সময় সে বাবাকে বলে দেবে বললে, তাদের ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে জখম করে চলে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারকের কাছে ঘটনার দায় স্বীকার করে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ঘটনায় মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লায় ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

Update Time : 10:24:54 am, Tuesday, 8 November 2022