4:44 am, Wednesday, 14 January 2026

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে : নিহত ২

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার লাকসাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে তিন যাত্রী নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক যাত্রী ও দোকানের কর্মচারী মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে : নিহত ২

Update Time : 07:34:09 am, Tuesday, 7 June 2022