11:58 pm, Wednesday, 21 January 2026

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দাউদকান্দির কুশিয়ারার নাছির উদ্দিন ৫২ ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নিজেদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, তারা দাউদকান্দির দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে স্থানীয়রা কেউ বলতে পারেনি। নিহতদের স্বজনদের জানানো হয়েছে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

Update Time : 05:54:28 am, Friday, 1 April 2022