12:26 am, Wednesday, 19 August 2026

কুলাউড়ায় অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা, সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত

কুলাউড়া প্রতিনিধি:: দুইদিন থেকে বিরামহীন অতি বৃষ্টিতে কুলাউড়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে কুলাউড়ার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। পৌর শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির স্রোতে কুলাউড়া – রবির বাজার আঞ্চলিক সড়কের মধ্যে ফানাই নদীর উপর নির্মানাধীন ব্রিজের ডাইভেশন ভেঙ্গে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ৭টি ইউনিয়নের মানুষজন। এছাড়াও বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বাজার হাট পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাবসায়ীরা নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি বাড়ছে হাকালুকি হাওর সহ স্থানীয় নদ নদীতে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহী হলে স্বাগত জানাবে বাংলাদেশ

কুলাউড়ায় অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা, সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত

Update Time : 01:17:41 pm, Tuesday, 20 August 2024