11:05 pm, Sunday, 18 January 2026

কুলাউড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

কুলাউড়া প্রতিনিধি ::মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আছকন মিয়া নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এ ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গংদের সাথে মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এসময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। আহতদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছকন মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

Update Time : 12:55:17 pm, Wednesday, 15 May 2024