স্টাফ রিপাের্টার :: মৌলভীবাজরের কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ। বক্তব্যে তিনি বলেন, হাওর রক্ষায় পুষ্টির জন্য ক্ষতিকর নয়- এ ধরনের নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যজীবিসহ সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজকুমার কালোয়ার রাজু, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী প্রমুখ। বক্তব্য রাখেন সিএনআরেসের তৌহিদুর রহমান, মৎস্য চাষি আতিকুর রহমান, জেবুল আহমদ, নজম উদ্দিন ও নারী উদ্যোক্তা সাহানারা বেগম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা করে ঊর্ধ্বতন র্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সহায়তা পাওয়ার পর সংশ্লিষ্টদের মাঝে তা বিতরণ করা হবে। সভার পূর্বে উপজেলা পরিষদ এলাকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
6:30 pm, Wednesday, 17 December 2025
News Title :
কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:03:12 pm, Wednesday, 31 July 2024
- 198 Time View
Tag :
Popular Post




























