4:57 am, Saturday, 16 May 2026

কুলাউড়ায় ভোট সেন্টার দখল,গননায় কারচুপির আশংকায় অতিরিক্ত ম্যাজিস্টেট,র‌্যাব, বিজিবি মোতায়েনের দাবী চেয়ারম্যান প্রার্থী সাহেদের

কুলাউড়া সংবাদদাতা: আগামী ৮ মে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট সেন্টার দখল,গননায় কারচুপিসহ বিভিন্ন কৌশলে বিজয় চিনিয়ে নেওয়া চেষ্টা করছেন সরকার দলীয় দুইজন প্রার্থী এমন অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আল ইসলাহ উপজেলা সেক্রেটারী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। গতকাল সোমবার বিকেল ৫ টায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাহেদ খান বলেন,ক্ষমতাসীন দলের সভাপতি,সাধারন সম্পাদকের সাথে আমি ভোট যুদ্ধে নেমেছি,কুলাউড়ার আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্থরের মানুষ আমার দোয়াত কলমের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় দোয়াত কলমের একটা গনজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষ প্রার্থীরা এই গনজোয়ার দেখে আমার সাথে ভোটে পারবেনা বুঝে নানা অপ্রপচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে ভোট সেন্টার দখল,গননায় কারচুপিসহ বিভিন্ন কৌশলে আমার বিজয় চিনিয়ে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছেন। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে আমার দোয়াত কলম মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। তিনি বলেন, বেশ কয়েকটি কেন্দ্র ঝুকিপূর্ণ আমরা সোমবার রাতের মধ্যে ঝকিপূর্ণ কেন্দ্রগুলির নামসহ রিটার্নিং অফিসারের নিকট জমা করব। তিনি ভোট কারচুপি রোধে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত ম্যাজিস্টেট নিয়োগের পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও র‌্যাব মোতায়েনের দাবী জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভোট সেন্টার দখল,গননায় কারচুপির আশংকায় অতিরিক্ত ম্যাজিস্টেট,র‌্যাব, বিজিবি মোতায়েনের দাবী চেয়ারম্যান প্রার্থী সাহেদের

Update Time : 01:48:23 pm, Monday, 6 May 2024