কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরী একই স্কুলে ৩৫ বছর কাটিয়ে অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল ইসলাম এনাম। সভাপতিত্ব করেন কুলাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সুলতানা বেগম চৌধুরী, ইউকে প্রবাসী তাজ ইসলাম, ইউরোপিয়ান প্রবাসী কল্যান এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির জামান খান জাকি, হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল মন্নান,সাবেক সভাপতি আব্দুল আজিজ চৌধুরী , ইউকে প্রবাসী সমাজ সেবক আব্দুল কাইয়ুম চৌধুরী, দৈনিক সমকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়রা বেগম চৌধুরী।
5:21 am, Monday, 16 March 2026
News Title :
কুলাউড়ায় শিক্ষিকার বিদায় সংবর্ধনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:13:59 pm, Tuesday, 17 February 2026
- 184 Time View
Tag :
Popular Post























