স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলছে।
প্রতিষ্ঠানটিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। অনলাইনে ভর্তির আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে এসে সরাসরি অনলাইনে আবেদন করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষা-বান্ধব পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে রয়েছে বিভিন্ন বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান, মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা, দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা এবং নিয়মিত ক্লাস গ্রহণের পাশাপাশি হ্যান্ড নোট প্রদান।
এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি মূল্যায়নের জন্য সাপ্তাহিক ও মাসিক টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ করা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এসএসসি পরীক্ষায় এ+ ও এ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।
ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে-
০১৯১৪-১৪০২১৭, ০১৭৩৮-২৩৪৩২৮, ০১৭২৫-২৭৫১৬০।
শশাঙ্ক শেখর গোস্বামী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ
পৃথিমপাশা, কুলাউড়া, মৌলভীবাজার।
মোবাইল: ০১৭৮৬-৯৩৪৫১০.

নিজস্ব প্রতিবেদক 


























