5:38 pm, Thursday, 18 June 2026

কুলাউড়ার বরমচাল চা বাগানের দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে গাঁজাসহ আটক- ১

বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার  দুপুরে কুলাউড়া থানাধীন বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কুলাউড়া থানাধীন ১নং বরমচাল ইউনিয়নের অন্তর্গত বরমচাল চা বাগানের অফিস লাইন এরিয়ায় অভিযান পরিচালনা করে। বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

Tag :
About Author Information

Sirajul Islam

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

কুলাউড়ার বরমচাল চা বাগানের দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে গাঁজাসহ আটক- ১

Update Time : 03:42:10 pm, Tuesday, 1 August 2023