মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজার থেকে গুদামঘাট বাজার রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ার পর দীর্ঘ দিন ধরে পাকাকরণে কাজ না করায় অত্র অঞ্চলের মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে কাদা হয়ে যাওয়ায় যান ও জন চলাচলের অনুপযোক্ত হয়ে পড়ে। সে সময় উক্ত রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীদের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। তাই জরুরী ভিত্তিতে রাস্তা পাকাকরণ কাজ করা দাবী জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।
৬ কি.মি. রাস্তা পাকাকরণ করা হলে বদলে যাবে হাজার হাজার মানুষের জীবন। যা অত্র এলাকার বাসিন্দাদের জন্য নবজীবনের সূচনা করবে।
জানা গেছে, কুলাউড়া উপজেলা শহর টিলাগাঁও বাজার হয়ে বাগৃহাল, ডরিতাজপুর, বলিয়ারা গ্রাম হয়ে গুদামঘাট বাজার নামক স্থানে গিয়ে উঠেছে। যে রাস্তাটির টিলাগাঁও থেকে গুদামঘাট বাজার ৬ কি.মি। সড়কের ২ কি.মি. রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে পাকাকরণ সম্পন্ন হয়েছে। তবে মাঝখানে পাকাকরণ করা হয়নি মাত্র ৪ কি.মি. রাস্তা আর এ রাস্তাটি পাকাকরণ না করার কারণে টিলাগাঁও বাজারে যাতায়াতকারী জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অথচ এই ছোট রাস্তা পাকাকরণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও সমাজ জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাস্তাটি যেহেতু টিলাগাঁও বাজার হয়ে উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে, তাই কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া সহজ হবে। এ ছাড়া পরিবহন ব্যয় ও সময় বাঁচবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
2:44 pm, Friday, 10 April 2026
News Title :
কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজার থেকে গুদামঘাট বাজার রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:39:58 am, Monday, 6 April 2026
- 80 Time View
Tag :
Popular Post

























