10:40 am, Wednesday, 15 July 2026

কুলাউড়া গাজীপুরে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাহমুদা জান্নাত আনিসা (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুরের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আনিসা কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকার শাইস্তা মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি আনিসার পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে পরিবারের সাথে খাওয়াদাওয়া শেষ করে নিজরুমে ঘুমাতে যায় আনিসা। রাতের কোনো একসময় পরিবারের লোকজনের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সকাল ৬টার দিকে তার মা তাকে ডাকতে গেলে এ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। এসআই আনোয়ার আরও জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

কুলাউড়া গাজীপুরে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার

Update Time : 12:00:19 pm, Sunday, 28 July 2024