11:36 pm, Saturday, 11 April 2026

কুলাউড়ার এসিল্যান্ড স্বজল মোল্লা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি হয়েছেন। গত ১৬ মে তাকে সরকারি এক আদেশে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।

জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলা থেকে বদলি হয়ে কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন স্বজল মোল্লা।

কুলাউড়ায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব নিষ্ঠার সাথে পালনকালে গত ১৬ মে তাকে সরকারি এক আদেশে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।

গোপালগঞ্জ জেলার কোটালীপুর উপজেলার অধিবাসী স্বজল মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সম্পন্নের পর ৩৫ তম বিসিএস করে ২০১৭ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন।

চাকুরিতে যোগদানের পর তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে বিশ্বম্ভপুর উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) পদে যোগদান করেন। পরে একই পদে কুলাউড়া উপজেলায় তিনি কর্মরত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

কুলাউড়ার এসিল্যান্ড স্বজল মোল্লা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি

Update Time : 11:59:02 am, Friday, 20 May 2022