হাসান আল মাহমুদ রাজু :: কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের সদ পাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩০ নভেম্বর রবিবার দুপুরে স্কুল মিলনায়তনে স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছনিম জাহান পান্না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সহসভাপতি শাহজান চৌধুরী, সদস্য সৈয়দ জয়নাল হুসেন শাহিন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহেনা আক্তার,মিনারা বেগম,তামান্না বেগম,রঘুনাথ পাল,সাহেদা আক্তার,রুকিয়া বেগম,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলাম, অভিভাবক সহ স্কুলের সকল শিক্ষার্থী প্রমুখ।
দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক 






















