10:33 am, Sunday, 7 December 2025

কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র, ঘাটের বাজার শেড ঘর আশ্রয়কেন্দ্র ও কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ত্রাণসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুহসিন, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগেও কুলাউড়ার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া গবাদিপশুর গোখাদ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ও উপজেলা প্রশাসন দুর্গত মানুষদের পাশে সবসময় রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক

Update Time : 09:23:25 am, Friday, 24 June 2022