কুলাউড়ায় ইউপি নির্বাচনের ফলাফল : বিজয়ী প্রার্থীদের তালিকা
-
নিজস্ব প্রতিবেদক
-
Update Time :
05:46:37 pm, Sunday, 28 November 2021
-
543
Time View
কুলাউড়া প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। এবার শেষ হচ্ছে এসব জল্পনা-কল্পনা, ভোটগণনা শেষ। জেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনের ফলাফল-
কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন-
- ১ নং বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খুরশেদ আহমেদ খাঁন সুইট
- ২ নং ভূকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান মনির,
- ৩ নং ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একেএম নজরুল,
- ৪ নং জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রব মাহাবুব,
- ৫ নং ব্রাক্ষণবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. মমদুদ হোসেন,
- ৬ নং কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জাফর আহমেদ গিলমান,
- ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোছাদ্দিক আহমেদ নোমান,
- ৮ নং রাউৎগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আকবর আলী সোহাগ,
- ৯ নং টিলাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালিক,
- ১০ নং হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ বক্স,
- ১১ নং শরীফপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান খলিল,
- ১২ নং পৃথিমপাশা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল,
- ১৩ নং কর্মদা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ।
Tag :