3:04 am, Thursday, 13 August 2026

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি::মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন জাতের ধানের বীজ-সার বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী ফুয়াদ, এমপির প্রতিনিধি হোসেন মনসুর প্রমুখ।

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার কৃষির আবাদ ও টেকসই উৎপাদন বৃদ্ধিকরণে সরকারের কৃষি প্রণোদনাকে কাজে লাগানোর জন্য কৃষকদের আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার দেশের রোপা আমন ফসলের আবাদ ও অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের বীজ-সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় কুলাউড়া কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৩ ইউনয়নের ১৩৫০ জন কৃষকের মধ্যে রোপা আমন ধানের বীজসহ সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রতি কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : 12:10:58 pm, Wednesday, 14 June 2023