7:59 pm, Saturday, 16 May 2026

কুলাউড়ায় পানিবাহী ট্যাংকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় পানিবাহী ট্যাংকার গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুদ্দিন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাইফুদ্দিন এর সাথে থাকা আরো দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত সাইফুদ্দিন উপজেলার টিলাগাও ইউনিয়নের খোরশেদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিরবাজারের দিকে মোটরসাইকেলযোগে তিন আরোহী কুলাউড়া থেকে যাচ্ছিলেন। পথে রবিরবাজার রোডের বড়কাপন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পানিবাহী ট্যাংকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আহত তিন জনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পানিবাহী ট্যাংকার জব্দ করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার-হবিগঞ্জ পরিবহন দ্বন্দ্ব চরমে: সড়ক অবরোধ: অবৈধভাবে রুট পরিচালনায় সরকারের রাজস্ব ফাঁকি শত কোটি টাকা

কুলাউড়ায় পানিবাহী ট্যাংকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Update Time : 08:04:47 am, Wednesday, 26 May 2021