9:07 pm, Wednesday, 16 September 2026

কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৭১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ মে) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে ৫১ পিস ও ২০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ইস্টার্ন রেস্টুরেন্টের কেবিন থেকে মাদক ব্যবসায়ী জমির আলী (২৯) ও মাসুম আহমেদ (৩০) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। অপরঅভিযানে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার চাতলগাঁওস্থ পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তুফায়েল আহমদ (২৪) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসি বিনয় ভূষন রায় বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 10:05:34 am, Tuesday, 17 May 2022