10:49 pm, Sunday, 18 January 2026

কুলাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আগামী ১৬ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিতব্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক এএনএম আলম।

সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর জন্য উপজেলা সদরের উছলাপাড়াস্থ আলালপুর হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে স্থান নির্ধারণ করা হয়।
প্রদর্শনীতে গাভি, ছাগল, ভেড়া, পোলট্রি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৫০টি স্টল অংশগ্রহণ করবে।

এছাড়া প্রদর্শনীকে প্রাণবন্ত ও সফল করার জন্য ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীকে আহবায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারকে সদস্য সচিব করে সরকারি কর্মকর্তা, খামারী নেতৃবৃন্দ ও এনজিও সংস্থাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোহাম্মদ মেহেদী, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রাণিসম্পদ প্রশাসনসহ ডেইরি অ্যাসোসিয়েশন ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : 10:06:18 am, Friday, 11 February 2022