2:21 am, Monday, 19 January 2026

কুলাউড়ায় বন্যাকবলিত মানুষের মাঝে এমপি সুলতান মনসুরের ত্রাণ বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :: বন্যাকবলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকেলে পৌরসভা, ভূকশিমইল, কাদিপুর ও ব্রাহ্মণবাজারের বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র ও বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন এমপির প্রতিনিধিদলের নেতৃবৃন্দরা।

এমপির পক্ষে ত্রাণ বিতরণকাজে কাদিপুর ইউনিয়নে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার মৌলভীবাজারের উপ পরিচালক মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, এমপির অফিস সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর ও কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী, ব্রাহ্মণবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবুর নেতৃত্বে কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহাজালাল ও এমপির বিশেষ সহকারী শেখ রুহেল এবং জেলা গণফোরামের সহসভাপতি মোতাহের আলম চৌধুরী নেতৃত্বে কুলাউড়া ব্যবসায়ী সমিতির সহসম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ছয়ফুর রহমান ছাইফুল ও আহবাব হোসেন রাসেল।

এছাড়া এমপির প্রতিনিধিদলের হোসেন মনসুর উদ্দিনের নেতৃত্বে পৌরসভার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ, রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও বিএইচ প্রাথমিক বিদ্যালয়ের আশ্রিতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এমপির অফিস সূত্রে জানা যায়, বন্যাকবলিত দুই শতাধিক মানুষের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় বন্যাকবলিত মানুষের মাঝে এমপি সুলতান মনসুরের ত্রাণ বিতরণ

Update Time : 09:50:08 am, Sunday, 26 June 2022