8:15 am, Sunday, 12 July 2026

কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন। শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কুলাউড়া শহরের স্টেশন রোড এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্টেশন রোডে অবস্থিত ইস্টার্ণ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সিকান্দার স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাকে কুলাউড়া থানাপুলিশের সদস্যরা সহযোগিতা করে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : 12:36:14 pm, Tuesday, 22 August 2023