3:19 am, Monday, 8 December 2025

কুলাউড়ায় ভুইগাঁও গ্রামে গৃহকর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :: কুলাউড়ায় তাসলিমা আক্তার রায়না (১৭) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়িতে ঘটনাটি ঘটে।

রায়না ভুইগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল জানান, গৃহকর্মী রায়না গত এক বছর যাবৎ তাদের বাড়িতে কাজ করছে। মঙ্গলবার ২৪ আগষ্ট দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পাওয়ায় একপর্যায়ে বাথরুমে রায়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

পরে এসআই সাদির হোসেন ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী রায়নার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গৃহকর্মী রায়নার আত্মহত্যার প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

কুলাউড়ায় ভুইগাঁও গ্রামে গৃহকর্মীর আত্মহত্যা

Update Time : 10:53:01 am, Wednesday, 25 August 2021