8:57 pm, Saturday, 11 April 2026

কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে সিএনজি অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

কুলাউড়া সংবাদ দাতা::মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে রেল লাইনের পাশ থেকে ২১ জানুয়ারি রোববার লিলমিয়া (৩৫) নাম কসি এনজি অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে পুলিশ। নিহত লিলমিয়া ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকদ্দছ মিয়ার পুত্র। ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে এম নজরুল ইসলাম জানান, সিলেট আখাউড়া রেল সেকশনের ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুনিপুর চাবাগানের রাস্তা সংলগ্ন রেল লাইনের পাশে রোববার ভোরে সিএনজি অটোরিক্সা চালক লিলমিয়ার লাশপড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়েলাশ শনাক্ত করে। লাশের পাশেই ছিলো লিলমিয়ার সিএনজি অটো রিক্সাটি। গাড়ীতে পাওয়াযায় তারব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে চাবাগানের নির্জন স্থানে লাশ ফেলে যায় বলে স্থানীয় লোকজনের ধারণা। এদিকে ঘটনাটি রেল লাইনের পাশে হওয়ায় সিলেট রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা ট্রেনে কাটানয়। লাশের গলাকাটা ছিলো। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে সিএনজি অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : 11:45:28 am, Sunday, 21 January 2024