5:21 am, Thursday, 18 June 2026

কুলাউড়ায় শোক দিবসে অসহায়দের পাশে দাঁড়ালো বিজিবি

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

সোমবার বিকেলে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার চাতলাপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী করেন সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার, চাতলাপুর বিওপির কমান্ডারসহ বিজিবি কর্মকর্তারা।

এর আগে, সকালে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় পাঁচশত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে ওষুধ বিতরণ করে বিজিবি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

কুলাউড়ায় শোক দিবসে অসহায়দের পাশে দাঁড়ালো বিজিবি

Update Time : 12:43:51 pm, Monday, 15 August 2022