9:07 pm, Wednesday, 12 August 2026

কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ

অনলাইন ডেস্ক: কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন বরমচাল এলাকায় রেলপথের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা হাসপাতালে গিয়ে লাশটি জামালের বলে শনাক্ত করেন। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে জামালের খোঁজ মিলছিল না। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর একটি কন্যাসন্তান আছে।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত জামালের শরীর দ্বিখণ্ডিত পাওয়া গেছে। জরুরি পণ্যবাহী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ

Update Time : 12:33:10 pm, Friday, 9 April 2021